• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

শিশু আদিবের খুনীদের শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিদবেদক
সর্বশেষ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
শিশু আদিবের খুনীদের শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
শিশু আদিবের খুনীদের শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

পবা উপজেলার বিলধরমপুরে ১১ বছর বয়সী শিশু আদিব আহনাবকে শ্বাসরোধ করে হত্যার আসামিদের চিহ্নিত করে দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় নগরের সাহেব বাজার জিরোপয়েন্টে এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে নিহত শিশুর পিতা মুস্তাফিজুর রহমান রানা জানান, মানববন্ধনে নিহত শিশুর বাবা মুস্তাফিজুর রহমান রানা বলেন, গত ১ মার্চ তারাবির নামাজ পড়তে গিয়ে আদিব নিখোঁজ হয়। পরদিন বাড়ির পাশের একটি জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হলেও ঘটনার দেড় মাস পরও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। এতে তারা হতাশ হয়ে পড়ছেন। তিনি বলেন, প্রশাসনের কাছে বারবার গেলে পুলিশ জানায়, পুলিশ মাদকসহ অন্যান্য অপরাধ দমনে কাজ করছে। এই অজুহাত দেখিয়ে হত্যা মামলার তদন্তে পুলিশ অবহেলা করছে বলে হতাশা প্রকাশ করেন নিহত আদিবের বাবা।

Advertisements

মানববন্ধনে অন্য বক্তারাও বলেন, একটি শিশুকে নৃশংসভাবে হত্যার পরও দীর্ঘ সময় ধরে প্রকৃত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার না হওয়া অত্যন্ত উদ্বেগজনক। এতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে। তারা তদন্ত জোরদার করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

তবে, পুলিশ বলছে মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করছে। রাজশাহী মহানগর পুলিশের উপ কমিশনার গাজিউর রহমান জানান, মর্মান্তিক এই হত্যাকান্ডটি মহানগর পুলিশ গুরুত্ব সহকারে তদন্ত করছে। এটি নিয়ে সিনিয়র কর্মকর্তারাও কাজ করছেন। দুর্ভাগ্যজনক হলো এখন পর্যন্ত এটির রহস্য জট খোলা সম্ভব হয়নি। তবে, এটি তদন্তে কোনো ধরনের অবহেলা করা হচ্ছে না।


আরো খবর