• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাস্তা কার্পেটিং কাজ পরিদর্শন করলেন রাসিক মেয়র

রিপোর্টার নাম:
সর্বশেষ: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

Advertisements

রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় কাঠালবাড়িয়া মোড় হতে হাইটেক পার্ক রাস্তার চলমান কার্পেটিং কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শনিবার বিকেলে কার্পেটিং কাজ পরিদর্শন করেছেন তিনি। এ সময় কাজের মান বজায় রেখে দ্রুততম সময়ে কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন রাসিক মেয়র।

উল্লেখ্য, রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ১৯ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পের আওতায় রাস্তা কার্পেটিং, ফুটপাত নির্মাণ ও ডিভাইডার কাজ সম্পন্ন করা হচ্ছে।

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী আসিফুল হাবীব, সহকারী প্রকৌশলী মোকাম্মেল আলী, উপ-সহকারী প্রকৌশলী ফররুখ আহমেদ, আল মুতি সরাফুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।


আরো খবর