বাংলাদেশে গর্ভবতী হওয়ার চেষ্টায় থাকা গর্ভবতী মায়েরা ও নতুন মায়েদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় মাতৃ শক্তি মডেল নামে এক নতুন গবেষণার দিগন্ত উন্মোচিত করেছেন বিপাশা ঘোষ।
সাইকোলজিস্ট বিপাশা ঘোষের উদ্ভাবনী মডেলটি (MATRI SOKTI) নামক একটি বিশেষায়িত ট্রিটমেন্ট মডেল। তিনি দাবি করেছেন, এটি বাংলাদেশের প্রথম মনস্তাত্ত্বিক চিকিৎসা মডেল যা প্রাক-গর্ভকালীন, গর্ভকালীন এবং প্রসব-পরবর্তী সময়ের মানসিক জটিলতা নিরসনে কাজ করবে। বিশেষায়িত এই মডেলের লক্ষ্য সাধারণত গর্ভাবস্থায় শারীরিক স্বাস্থ্যের ওপর গুরুত্ব দেওয়া হলেও মানসিক স্বাস্থ্যের বিষয়টি অনেক ক্ষেত্রেই আড়ালে থেকে যায়।
‘মাতৃ শক্তি’ মডেলটি মূলত তিনটি পর্যায়ে সেবা প্রদান করবে। সন্তান গ্রহণের প্রস্তুতির সময়কার মানসিক চাপ নিয়ন্ত্রণ। এই সময়ে হরমোনজনিত পরিবর্তন ও অনাগত সন্তানকে নিয়ে তৈরি হওয়া উদ্বেগ নিরসন। প্রসব পরবর্তী বিষণ্ণতা (Postpartum Depression) কাটিয়ে উঠতে সহায়তা করা। উদ্ভাবকের পরিচয় এই মডেলটির উদ্ভাবক বিপাশা ঘোষ, একজন অভিজ্ঞ সাইকোলজিস্ট (CMHR)। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
মাতৃ শক্তি মডেলটি মূলত তিনটি পর্যায়ে সেবা প্রদান করবে: সন্তান গ্রহণের প্রস্তুতির সময়কার মানসিক চাপ নিয়ন্ত্রণ। এই সময়ে হরমোনজনিত পরিবর্তন ও অনাগত সন্তানকে নিয়ে তৈরি হওয়া উদ্বেগ নিরসন। প্রসব পরবর্তী বিষণ্ণতা (Postpartum Depression) কাটিয়ে উঠতে সহায়তা করা। উদ্ভাবকের পরিচয় এই মডেলটির উদ্ভাবক বিপাশা ঘোষ, একজন অভিজ্ঞ সাইকোলজিস্ট (CMHR)। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
এছাড়া তিনি ভারতের (SRIICT) থেকে রিলেশনশিপ, ম্যারিটাল সাইকোলজি এবং অ্যাপ্লাইড সাইকোলজিতে উচ্চতর প্রশিক্ষণ ও পিজি ডিপ্লোমা অর্জন করেছেন। তিনি রাজশাহী সরকারি মহিলা কলেজের প্রাক্তন সাইকোলজিস্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন। কেন এই উদ্যোগ গুরুত্বপূর্ণ তিনি বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে অনেক নারী মাতৃত্বকালীন সময়ে তীব্র মানসিক চাপে ভোগেন, যা মা ও শিশু উভয়ের জন্যই ঝুঁকিপূর্ণ।
সঠিক কাউন্সেলিং এবং বৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতির অভাবে এই সমস্যাগুলো অনেক সময় স্থায়ী রূপ নেয়। বিপাশা ঘোষের এই নতুন মডেলটি মায়েদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে কার্যকরী ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বিপাশা ঘোষ এই সেবাটি রাজশাহী মিশন হাসপাতালে দিয়ে যাচ্ছেন।