• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

মোহনপুরে ভ্যানচালককে পিটিয়ে হত্যা

মোহনপুর প্রতিনিধি
সর্বশেষ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
মোহনপুরে ভ্যানচালককে পিটিয়ে হত্যা
মোহনপুরে ভ্যানচালককে পিটিয়ে হত্যা

মোহনপুরে ভ্যানভাড়া নিয়ে কথা কাটাকাটির তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ভ্যানচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার মৌগাছী ইউনিয়ন বেলগাছি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ভ্যানচালকের আলম (৪৪) তিনি উপজেলার বেলগাছি গ্রামের বাসিন্দা, মো. আশরাফ আলীর ছেলে।

Advertisements

স্থানীয় সূত্রে জানা যায়, হত্যাকারী মজিবর রহমান (৫৫), উপজেলা মাটিকাটা গ্রামের মৃত,পিয়ার দফাদারের ছেলে, মজিবর চলন্ত ভ্যান থামানোর জন্য সংকেত দেন। তবে ভ্যানচালক আলম কিছুটা দূরে গিয়ে ভ্যান থামালে এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন মজিবর। কথা কাটাকাটির পর্যায়ে এক সময় তিনি ইট দিয়ে আলমের মাথার পেছনে কয়েকটি আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে আলম ভ্যান থেকে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকাবাসি মজিবরকে পাঠকক্লাবে আটকিয়ে রাখে। ঘটনাস্থলে পুলিশ আসামি মজিবরকে নিতে গেলে উত্তেজিত জনতা তাকে পিটিয়ে মেরে ফেলার জন্য চেষ্টা করে মোহনপুর থানা পুলিশের দক্ষতায় আসামিকে নিরাপদে রাখা হয়। জনতার রোষানলে পড়ে পুলিশের এএসআই বেলাল উদ্দিনসহ দুইজন পুলিশ সদস্য সামান্য আহত হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মিজানুর রহমান জানান, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভ্যান চালককে হত্যা করা হয়েছে। এই ঘটনায় আসামিকে আটক করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আরো খবর