• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

আরসিআরইউর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
আরসিআরইউর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আরসিআরইউর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি’র (আরসিআরইউ) ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার বেলা ১১টায় কলেজের হাজী মুহাম্মদ মহসিন ভবনে ইউনিটির নিজ কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ করা হয়।

Advertisements

এতে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী। তিনি বলেন, রাজশাহী কলেজ আজ জাতীয় পর্যায়ে যে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে, তাতে আমাদের রিপোর্টার্স ইউনিটির গঠনমূলক ভূমিকা অনস্বীকার্য। সাংবাদিকতা বিভাগ না থাকলেও এই সংগঠনের সদস্যরা অত্যন্ত পেশাদারিত্বের সাথে কলেজের অর্জন ও সমস্যাগুলো তুলে ধরছে। সত্য ও বস্তুনিষ্ঠতার এই ধারা বজায় রেখে তারা আগামীতেও দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবে বলে প্রত্যাশা করি।

ইউনিটির সদ্য সাবেক সভাপতি আবু সাঈদ রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু মোঃ ইউনুছ আলী, ইউনিটির শিক্ষক উপদেষ্টা ও দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সৈয়দ আলী আহসান এবং বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান।

সদ্য সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরসিআরইউ’র সাবেক সভাপতি শেখ রহমত উল্লাহ, শামসুন্নাহার সুইটি ও মো. আব্দুল হাকিম সহ নির্বাহী সদস্য ও সহযোগী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইউনিটির কার্যালয়ের সামনে একটি জাকারান্ডা গাছের চারা রোপণ করেন অতিথিবৃন্দ।


আরো খবর