• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে বিজিবির পৃথক অভিযানে ৯২ বোতল মদ জব্দ

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
রাজশাহী বিজিবির পৃথক অভিযানে ৯২ বোতল মদ জব্দ
রাজশাহী বিজিবির পৃথক অভিযানে ৯২ বোতল মদ জব্দ

রাজশাহীতে বিজিবির পৃথক অভিযানে ৯২ বোতল মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। শনিবার রাত পৈানে ১২ টার দিকে চারঘাট উপজেলার মুক্তারপুর এলাকায় এসব জব্দ করা হয়। রোববার বিজিবি ১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।

Advertisements

বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি আমবাগানে অবস্থান করে পরে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারী একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তাটি তল্লাশি করে ৬০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
এছাড়াও রোববার ভোর  ২টা ৩০ মিনিটে রাজশাহী ব্যাটালিয়নের আলাইপুর বিওপির আরেকটি দল বাঘা উপজেলার নাপিতের মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় এক মাদক ব্যবসায়ীকে ধাওয়া করলে সে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ৩২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যগুলো যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চারঘাট থানা ও বাঘা থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আরো খবর