• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

গোদাগাড়ীতে বিশেষ হাম টিকাদান কর্মসূচি শুরু

গোদাগাড়ী প্রতিনিধি
সর্বশেষ: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
গোদাগাড়ীতে বিশেষ হাম টিকাদান কর্মসূচি শুরু
গোদাগাড়ীতে বিশেষ হাম টিকাদান কর্মসূচি শুরু

রাজশাহী বিভাগের পাঁচটি জেলায় শিশুদের জন্য বিশেষ হাম টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। তুলনামূলক বেশি সংক্রমণপ্রবণ এলাকাগুলোকে অগ্রাধিকার দিয়ে এ কার্যক্রম পরিচালনা করছে স্বাস্থ্য বিভাগ। শিশুদের হাম থেকে সুরক্ষা নিশ্চিত করতে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Advertisements

রোববার সকাল ৯টায় গোদাগাড়ী উপজেলার মাটিকাটা কমিউনিটি ক্লিনিকে বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন কাজী শহিদুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বিশেষ এই টিকাদান কর্মসূচির আওতায় মোট ৫৬ হাজার ৬০০ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, কর্মসূচির প্রথম দিনেই ২৭টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। এদিন ৫ হাজার ৬০০ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি আরও বলেন, টিকাদান কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি রয়েছে এবং কার্যক্রম সুশৃঙ্খলভাবে এগিয়ে চলছে। অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে এবং টিকা নিতে মানুষের মধ্যে কোনো অনীহা দেখা যায়নি বলেও জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত সিভিল সার্জন ডা. এস আই এম রাজিউল করিম বলেন, ৫ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে এ কর্মসূচির আওতায় টিকা দেওয়া হবে। প্রথম দিনে গোদাগাড়ী উপজেলায় ৫ হাজার ৬৫০ জন এবং পৌর এলাকায় ৬২৮ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি জানান, যেসব শিশু অন্তত ২৮ দিন আগে টিকা নিয়েছে, তাদেরও পুনরায় এই কর্মসূচির আওতায় টিকা দেওয়া হবে।

তিনি আরও বলেন, পর্যায়ক্রমে জেলায় প্রায় ৪০ হাজার শিশুকে টিকাদানের আওতায় আনা হবে। আগামী তিন সপ্তাহ প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ হওয়ায় শিশুদের সুরক্ষায় ব্যাপক টিকাদান কার্যক্রম জরুরি। বিশেষ করে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে এই উদ্যোগ সংক্রমণ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, স্থানীয় সরকার শাখার উপপরিচালক জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী, গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাদাত রত্ন এবং সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম।

স্বাস্থ্য বিভাগ অভিভাবকদের নির্ধারিত টিকাদান কেন্দ্রে শিশুদের নিয়ে এসে টিকা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই বিশেষ উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে হাম প্রতিরোধে ইতিবাচক প্রভাব পড়বে।


আরো খবর