• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বায়ায় ক্লাসে শিশু শিক্ষার্থীর উপর খুলে পড়ল ফ্যান

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
বায়ায় ক্লাসে শিশু শিক্ষার্থীর উপর খুলে পড়ল ফ্যান
বায়ায় ক্লাসে শিশু শিক্ষার্থীর উপর খুলে পড়ল ফ্যান

বায়া মডেল স্কুলে ক্লাস চলাকালে চলন্ত ফ্যান খুলে পড়ে সিয়াম ইসলাম নামে প্রথম শ্রেণির এক ছাত্র আহত হয়েছে। তার চোখের উপর বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছে। গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় শিশুটিকে তাৎক্ষণিক হাসপাতালে না নেওয়ায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম অবহেলার অভিযোগ তুলেছেন ক্ষুব্ধ অভিভাবকরা।

Advertisements

বুধবার সকালে ক্লাস চলাকালীন হঠাৎ শ্রেণিকক্ষের ফ্যানটি খুলে পড়ে। এতে প্রথম শ্রেণির ‘ক’ শাখার ছাত্র সিয়াম ইসলামের চোখের ওপর ও মুখের বিভিন্ন অংশ কেটে যায়। দুর্ঘটনার পর শ্রেণিকক্ষে থাকা অন্য শিশুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ছোটাছুটি শুরু হয়।

জানা গেছে, স্কুল চলাকালীন শিশুটির মা মোসা. সেলিনা আক্তার সেলি বাইরে অপেক্ষা করছিলেন। হঠাৎ চিৎকার-চেঁচামেচি শুনে ছুটে গিয়ে ছেলেকে রক্তভেজা অবস্থায় দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন। শিক্ষকরা শিশুটিকে প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে শুধু প্রাথমিক চিকিৎসা দিয়ে বসিয়ে রাখলে, ক্ষুব্ধ হয়ে মা নিজেই ছেলেকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক জানিয়েছেন, অল্পের জন্য শিশুটি বড় কোনো দুর্ঘটনা থেকে রক্ষা পেলেও তার চোখের নিচে চারটি সেলাই দিতে হয়েছে। এছাড়া নাক ও গালে আঘাতের চিহ্ন রয়েছে।

শিশুটির বাবা মো. মোকলেছুর রহমান বলেন, ঘটনার পর স্ত্রী ফোন করলে আমি তাৎক্ষণিক হাসপাতালে ছুটে যাই এবং চিকিৎসা শেষে ছেলেকে বাসায় নিয়ে আসি। আল্লাহর অশেষ রহমতে বড় বিপদ থেকে রক্ষা পেলেও ঘটনার কারণ জানতে আমি স্কুলে দু’বার গিয়েছিলাম। কিন্তু প্রধান শিক্ষককে না পেয়ে ফিরে এসেছি।

পবা উপজেলা শিক্ষা অফিসার জোবায়দা রওশন জাহান বলেন, আমি বিষয়টি শুনেছি এবং স্কুলের প্রধান শিক্ষকের বাচ্চাটির পরিবারের খোঁজ খবর নিতে বলেছি। আমি নিজেও সেই বাচ্চাটিকে বাসাতে গিয়ে দেখা করে আসবো।


আরো খবর