চারঘাটে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১০০ বোতল ফেন্সিডিলসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ভোর রাত সাড়ে ৩ টার দিকে ঝিকড়া জোয়ার্দ্দারপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ বাবু (২৯) ঝিকড়া জোয়ার্দ্দারপাড়া গ্রামের মোঃ মুনসুর আলীর ছেলে ও মোঃ জনি (২৩)। ঝিকড়া প্রামানিকপাড়া গ্রামের মোঃ জমির মিয়ার ছেলে।
মঙ্গরবার রাজশাহী ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, ঝিকড়া জোয়ার্দ্দারপাড়ার একটি আমবাগানের ভেতরে টিনশেড ঘরের সামনে দুই ব্যক্তি ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
এরপর রাত সাড়ে সেখানে অভিযান চালানো হয়। পুলিশ উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়। এ সময় বাবুর হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে ৫৯ বোতল এবং জনির ব্যাগ থেকে ৪১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তাকৃতদের বিরুদ্ধে রাজশাহীর বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে চারঘাট মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।