রাজশাহী কলেজের ১৫৪ তম প্রতিষ্ঠা দিবস আগামীকাল বুধবার উদযাপিত হবে। দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে কলেজ কর্তৃপক্ষ। কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ১০টায় প্রশাসন ভবনের সম্মুখ চত্বর থেকে আনন্দ র্যালির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। র্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করবে। এরপর বেলা সাড়ে ১০টায় বেলুন ও ফেস্টুন উড়ানো, সকাল ১০টা ৪০ মিনিটে কলেজের প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং বেলা ১১টায় কেক কাটার আয়োজন করা হয়েছে।
এতে আরও বলা হয়, প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিতে বিভাগীয় প্রধানগণসহ সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।