• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ঈদ শেষে ক্যাম্পাসে ফিরছেন রাজশাহী কলেজের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
ঈদ শেষে ক্যাম্পাসে ফিরছেন রাজশাহী কলেজের শিক্ষার্থীরা
ঈদ শেষে ক্যাম্পাসে ফিরছেন রাজশাহী কলেজের শিক্ষার্থীরা

পবিত্র মাহে রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দীর্ঘ একমাসের ছুটির পর রবিবার দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো খুলেছে রাজশাহী কলেজ। পরিবার-পরিজনের সঙ্গে আনন্দময় সময় কাটিয়ে শিক্ষার্থীরা আবার ও ফিরছেন তাদের পরিচিত ক্যাম্পাস জীবনে।

Advertisements

কলেজের হল গুলোতেও ধীরে ধীরে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা। দীর্ঘ ছুটির পর ক্যাম্পাসজুড়ে আবার প্রাণচঞ্চল্য ফিরে এসেছে। কোথাও বন্ধুদের সঙ্গে আড্ডা, কোথাও বা অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ততা সব মিলিয়ে ফিরে এসেছে সেই চিরচেনা প্রাণবন্ত পরিবেশ। পদ্মপুকুর, রাষ্ট্রবিজ্ঞান ভবন ও পুলিশ ফাঁড়ি এলাকার সংলগ্ন ও ক্যাম্পাসের মাঠ জুড়ে শিক্ষার্থীদের উপস্থিতি চোখে পড়ার মতো। কেউ বন্ধুদের সাথে আড্ডা, কেউ অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত কেউবা খেলাধুলায় ব্যাস্ত সবখানে চিরচেনা পরিবেশের দেখা মিলছে। কলেজের কয়েকটা বিভাগ ঘুরে দেখা যায় প্রথম দিন হওয়া সত্ত্বেও শিক্ষকরা অনেক গুরুত্ব সহকারে ক্লাস নিয়েছেন। যদি ও শিক্ষার্থীদের উপস্থিত তুলনামূলক কম।

মনোবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী জাহিদা সুলতানা হীরা বলেন, ঈদের পর ক্যাম্পাসে ফিরে খুবই ভালো লাগছে। যখনি ক্যাম্পাসে আসি তখনি অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আজ ক্যাম্পাসে আসার পরে নিরিবিলি শান্ত পরিবেশ ছিল। ক্যাম্পাসে এসে লক্ষ্য করছি গাছে গাছে আমের গুটি ও গাছে গাছে নতুন পাতা গজিয়েছে। তিনি আরও বলেন, ছুটির পর বন্ধুদের বন্ধু-বান্ধবের সাথে দেখা হয়ে খুবই ভালো লেগেছে যেন ঈদের আনন্দের রেশ এখনো রয়ে গেছে।

অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আনিকা তাবাসসুম বলেন, ঈদ শেষে অনেকদিন পর ক্যাম্পাসে এসে ক্যাম্পাসের পরিবেশটা যেন অনেক ভালো লাগছে। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ কাটালেও ক্যাম্পাসে ফিরে বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার অনুভূতি একেবারেই ভিন্ন।

তিনি জানান আজকের ক্লাসগুলো খুবই ভালোভাবে হয়েছে। শিক্ষকরাও পড়াশোনার জন্য শিক্ষার্থীদের বেশ গুরুত্ব দিচ্ছেন। তিনি জানান পড়াশোনায় নতুন উদ্যমে মনোযোগ দিতে হবে। ঈদের ছুটি শেষে আবারও প্রাণবন্ত হয়ে উঠেছে আমাদের চিরচেনা সেই রাজশাহী কলেজ ক্যাম্পাস।


আরো খবর