বিজিবির অভিযান চালিয়ে বাঘা উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪৬ বোতল মদ জব্দ করা হয়েছে। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে বাঘা থানার মাদ্রাসা মোড় এলাকা হয়ে পদ্মা নদীর মিডিলচরে এসব জব্দ করা হয়।
সোমবার বিজিবি ১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করেন। একপর্যায়ে দুইজন সন্দেহভাজন মাদক কারবারীকে ওই এলাকায় আসতে দেখা যায়। তাদের আটক করতে ধাওয়া করলে তারা একটি বস্তা ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তাটি তল্লাশি করে বিজিবি সদস্যরা ৪৬ বোতল ভারতীয় মদ জব্দ করে। জব্দকৃত মাদকদ্রব্য বাঘা থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।