• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে অ্যাপোলো ইনফরমেশন সেন্টারের কার্যক্রম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
রাজশাহীতে অ্যাপোলো ইনফরমেশন সেন্টারের কার্যক্রম উদ্বোধন
রাজশাহীতে অ্যাপোলো ইনফরমেশন সেন্টারের কার্যক্রম উদ্বোধন

রাজশাহী নগরীতে অ্যাপোলো ইনফরমেশন সেন্টারের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর বর্ণালীর মোড়ে এ ফিতা কেটে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি অ্যাপোলো হাসপাতালের আন্তর্জাতিক বিক্রয় ও রাজস্ব গ্রুপের সহযোগী ভাইস প্রেসিডেন্ট এম. এস. গুরু প্রসাদ।

Advertisements

এসময় তিনি বলেন, বাংলাদেশ থেকে প্রতিবছর বিপুল সংখ্যক রোগী চিকিৎসার জন্য ভারতে যান। তবে পর্যাপ্ত তথ্যের অভাবে সেখানে গিয়ে অনেকেই নানা ধরনের সমস্যার সম্মুখীন হন। এই সমস্যার সমাধান করতেই রাজশাহীতে অ্যাপোলো ইনফরমেশন সেন্টার বিভিন্ন সেবা চালু করেছে। এর মাধ্যমে রোগীরা সহজে প্রয়োজনীয় তথ্য পেয়ে নির্বিঘ্নে চিকিৎসা নিতে পারবেন এবং ভোগান্তি অনেকাংশে কমে আসবে।

তিনি আরো বলেন, এ সেন্টার থেকে হাসপাতাল সংক্রান্ত তথ্য, চিকিৎসকের সিরিয়াল নির্ধারণ, ভিডিও কনসালটেশনের মাধ্যমে চিকিৎসকের পরামর্শসহ নানা ধরনের সেবা প্রদান করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাপোলো ইনফরমেশন সেন্টার রাজশাহীর প্রধান শেখ মোহাম্মদ আবু সাঈদ। এছাড়াও রাজশাহী মেডিকেল ট্যুরিজম অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আরো খবর