• ঢাকা, বাংলাদেশ সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
৪২ বছর ধরে বানর খেলা দেখাচ্ছেন আজিজুর নওগাঁয় মাটির নিচে মিলল ৩২৫ রাউন্ড রাইফেলের গুলি মান্দায় ছোট ভাইয়ের হাসুয়ার কোপে বড় ভাই খুন তানোরে স্থানীয় পর্যায়ে জলবায়ু অ্যাডভোকেসি ও তথ্য মেলা অনুষ্ঠিত রাজশাহীতে বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর দাবিতে স্মারকলিপি প্রদান ফেরিঘাট এলাকা পরিদর্শনে সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল রাসিক প্রশাসকের নির্দেশে নগরীতে ড্রেনের কাঁদামাটি অপসারণ কাজ শুরু রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে বেসিক ব্যাংকের ফুলেল শুভেচ্ছা রাজশাহী বিভাগে হামের প্রকোপে মার্চেই আক্রান্ত ৭৭ মৃত্যু ৩ রাজশাহীতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিজিবির কড়া নজরদারি
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

তানোরে স্থানীয় পর্যায়ে জলবায়ু অ্যাডভোকেসি ও তথ্য মেলা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
তানোরে স্থানীয় পর্যায়ে জলবায়ু অ্যাডভোকেসি ও তথ্য মেলা অনুষ্ঠিত
তানোরে স্থানীয় পর্যায়ে জলবায়ু অ্যাডভোকেসি ও তথ্য মেলা অনুষ্ঠিত

তানোর উপজেলার স্থানীয় পর্যায়ে জলবায়ু অ্যাডভোকেসি ও তথ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টার দিকে দিনব্যাপী চাঁদুড়িয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মেলা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১০০ জন আদিবাসী নারী কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. হাবিবা খাতুন। সভাপতিত্ব করেন চাঁদুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহাইব হোসেন, মো. তানভীর রহমান, উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি কর্মকর্তা তৌফিকুল ইসলাম এবং সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধি মো. রাসেল আলী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসিডি প্রকল্প সমন্বয়কারী সুব্রত কুমার পাল। মেলায় জলবায়ু সহনশীলতা কৌশল ও অর্থায়ন বিষয়ে বিশেষজ্ঞদের আলোচনা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রদর্শনী এবং তথ্যভিত্তিক স্টল বিশেষ গুরুত্ব পায়। পাশাপাশি আদিবাসী নারী কৃষকেরা জৈব সারসহ জলবায়ু সহনশীল কৃষিপণ্য প্রদর্শন করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কমিউনিটি পর্যায়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, অভিযোজন এবং প্রশমন কার্যক্রমে অর্থায়নের সুযোগ সম্পর্কে স্থানীয় জনগণকে সচেতন করতেই এ মেলার আয়োজন করা হয়। এতে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, স্থানীয় সরকার প্রতিনিধি, কৃষক, যুব ও শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, এনজিও ও সিএসও প্রতিনিধিরা অংশ নেন।


আরো খবর