পুঠিয়া উপজেলার ভাল্লুক গাছি ইউনিয়নের নন্দনপুর বাজারে জ্বালানি তেলের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা ভূমি কর্মকর্তা শিবু দাস। শনিবার বেলা ১১ টার সময় সরকার নির্ধারিত দাম থেকে বেশি দামে ডিজেল বিক্রয় করা হয়। এমন গোপন তথ্যের ভিত্তিতে নন্দনপুর বাজারে আনিসুর রহমান এর ব্যবসায়ী প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট চলাকালীন সময় সরকার নির্ধারিত দাম অপেক্ষা বেশি দামে ডিজেল বিক্রয় করায় এক ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয় এবং নির্ধারিত দামে ডিজেল বিক্রয় করার মূল্য তালিকা টানিয়ে দেয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা শিবু দাস বলেন, অতিরিক্ত দামে ও অবৈধভাবে তেল মজুত রেখে ভোক্তাকে চাহিদা অনুযায়ী তেল না দেবার কোন সুযোগ নেই। কোন ব্যবসায় প্রতিষ্ঠান যদি অবৈধ তেল মজুর এবং অতিরিক্ত দামে তেল বিক্রি করে এ ধরনের অভিযোগ আমাদের কাছে আসলে আমরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।