• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩
আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

রাজশাহী মহানগরীতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া ও পবা থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, গোলাম রব্বানী ওরফে স্বপন (৩০) রাজপাড়া থানার দাশপুকুর (রেললাইনের ধার, আইডিবাগানপাড়া) এলাকার নাজিমুদ্দিনের ছেলে এবং মো: সোহাগ আলী (৩২) কাটাখালী থানার বেলঘড়িয়া গ্রামের মো: মোসলেম উদ্দিনের ছেলে, মো: আছির (৪৪) মোহনপুর থানার টেমা গ্রামের মো: হোসেন আলীর ছেলে।
বুধবার রাত ৯টার দিকে রাজপাড়া থানার দাশপুকুর এলাকা থেকে স্বপনকে, সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে একই থানার আইডিবাগানপাড়া (লক্ষীপুর) এলাকা থেকে সোহাগকে এবং রাত সোয়া ৩টার দিকে পবা থানার পিল্লাপাড়া এলাকার এসএম সাহিদা হক ফিলিং স্টেশনের সামনে থেকে মোটরসাইকেলযোগে আগত আছিরকে আটক করা হয়।

Advertisements

আরএমপির কমিশনার মো: গাজিউর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের দেহ তল্লাশি করে স্বপনের কাছ থেকে ১০ পিস ও সোহাগের কাছ থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট করা হয়।

এছাড়াও আছিরের কাছ থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মাদক বিক্রির নগদ ১৪ হাজার টাকা এবং মাদক সরবরাহের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামি স্বপনের বিরুদ্ধে আরএমপি’র বিভিন্ন থানায় ১০টি মাদক মামলাসহ মোট ১১টি মামলা চলমান রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আরো খবর