• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বাউয়েট ক্যাম্পাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
বাউয়েট ক্যাম্পাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
বাউয়েট ক্যাম্পাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়। বৃহস্পতিবার (২৬ মার্চ) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান।

Advertisements

সকালে সূর্যোদয়ের সময় জাতীয় সংগীতের সাথে সাথে বাউয়েটের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যায়ের পতাকা উত্তোলন এবং সম্মান প্রদর্শন করেন যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান এবং ট্রেজারার কর্ণেল মো. শওকত হুসেন, এসময় উপস্থিত ছিলেন সকল অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, প্রভোস্ট, শিক্ষকমন্ডলী এবং কর্মকর্তাবৃন্দ।

এছাড়া বাদ জোহর ক্যাম্পাসের কেন্দ্রীয় জামে মসজিদে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি, মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর অগ্রগতি ও একাত্মতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


আরো খবর