• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে ৫৬ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩ বাউয়েট ক্যাম্পাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষের বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের শ্রদ্ধা নিবেদন রুয়েটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রাকাব’র শ্রদ্ধা নিবেদন কাটাখালীতে ওয়ান শুটার গান ও রাবার বুলেট উদ্ধার স্বাধীনতা ও জাতীয় দিবসে রামেবিতে নানা কর্মসূচি পালিত
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রাকাব’র শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রাকাব’র শ্রদ্ধা নিবেদন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রাকাব’র শ্রদ্ধা নিবেদন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এর পক্ষ থেকে দেশের জন্য আত্মোৎসর্গকারী সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বুধবার (২৬ মার্চ ) সকালে রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ গোলাম মরতুজা।

এসময় ব্যাংকের প্রধান কার্যালয়, প্রশিক্ষণ ইনস্টিটিউট, বিভাগীয় কার্যালয় রাজশাহী, বিভাগীয় নিরীক্ষা কার্যালয় রাজশাহী, এসইসিপি রাজশাহী এবং স্থানীয় মুখ্য কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়াও রাকাব অফিসার্স অ্যাসোসিয়েশন, রাকাব কর্মচারী সংসদ (রাজ-৬১১) এবং রাকাব এসইসিপি পৃথকভাবে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহিদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


আরো খবর