• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

স্বাধীনতা ও জাতীয় দিবসে রামেবিতে নানা কর্মসূচি পালিত

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
স্বাধীনতা ও জাতীয় দিবসে রামেবিতে নানা কর্মসূচি পালিত
স্বাধীনতা ও জাতীয় দিবসে রামেবিতে নানা কর্মসূচি পালিত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়-এ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ে সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর সকাল সাড়ে ৯টায় রাজশাহী মেডিকেল কলেজ শহীদ মিনার-এ শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর সকাল ১০টায় রামেবির অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Advertisements

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (অ.দা) অধ্যাপক ডা. মো. শাহ আলম, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক মো. নজিবর রহমান, অর্থ ও হিসাব পরিচালক মুহাম্মাদ ইব্রাহিম কবীর এবং ইঞ্জিনিয়ার মো. আশরাফুল হক, জনসংযোগ কর্মকর্তা (অ.দা)।

আলোচনা সভায় বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তাদের আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরেন। সবশেষে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আরো খবর