• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের বাণী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় পদ্মায় পড়ে গেল যাত্রীসহ বাস, বহু হতাহতের শঙ্কা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা জেলা তথ্য অফিসের গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ বিষয়ক স্মৃতিচারণ এবং আলোচনা সভা রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সঙ্গে স্টাফদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাউয়েট ক্যাম্পাসে গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা রাজশাহীতে জেলা পরিষদ প্রশাসককে যুব অধিকার পরিষদের ফুলেল শুভেচ্ছা ফ্রিজে রাখলে স্বাদ হারায় যেসব সবজি ২২ হাজার কোটি টাকায় বিক্রি হলো কোহলিদের ফ্রাঞ্চাইজি
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে শহিদ মুক্তিযোদ্ধাদের রূহের মাগফেরাত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া, পবিত্র কোরআন খতম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২ টায় ইসলামিক ফাউন্ডেশনের ও প্রশিক্ষণ একাডেমী উদ্যোগে বিভাগীয় কার্যালয়ের মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী (ঈশা), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক ডা. আসেম আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মুহাম্মদ ইমামুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ঈশা বলেন, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস—এ স্বাধীনতা বহু ত্যাগের বিনিময়ে অর্জিত। দেশের স্বাধীনতার জন্য অসংখ্য মুক্তিযোদ্ধা আত্মত্যাগ করেছেন। তিনি দিবসটি যথাযথ মর্যাদায় পালনের পাশাপাশি মসজিদে মসজিদে বিশেষ দোয়া আয়োজনের আহ্বান জানান। অনুষ্ঠান শেষে শহিদদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


আরো খবর