• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাসিক প্রশাসককে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমানকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, রাজশাহী। মঙ্গলবার (২৪ মার্চ) এক সৌজন্য সাক্ষাৎকালে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁকে এই সম্মাননা জানানো হয়।

Advertisements

সাক্ষাৎকালে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, রাজশাহীর কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক জনাব খন্দকার মিজানুর রহমান খোকন প্রশাসকের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ-সভাপতি জনাব মোঃ হাসেন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক-১ জনাব মোঃ লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক-২ জনাব মোঃ তরিকুল ইসলাম স্বপন, কোষাধ্যক্ষ জনাব মোঃ মনোয়ার হোসেন সেলিম এবং সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ আব্দুল গফুর।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক জনাব আবুল কালাম মাসুদ, নির্বাহী সদস্য প্রফেসর ডাঃ মোঃ লতিফুর রহমান অপু, ডাঃ মনিরুল হক, জনাব মোঃ আককাশ আলী, জনাব মোঃ সেলিম রেজা খানসহ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক, সিনিয়র মেডিকেল অফিসার ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সংশ্লিষ্টরা জানান, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী দীর্ঘ দিন ধরে রাজশাহীসহ উত্তরাঞ্চলের মানুষের হৃদরোগ চিকিৎসা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সিটি কর্পোরেশনের প্রশাসকের সাথে এই সৌজন্য সাক্ষাৎ ভবিষ্যতে এই অঞ্চলের স্বাস্থ্যসেবার পরিধি আরও সম্প্রসারণ ও উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশাপ্রকাশ করেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।


আরো খবর