• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম
বাউয়েট ক্যাম্পাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষের বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের শ্রদ্ধা নিবেদন রুয়েটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রাকাব’র শ্রদ্ধা নিবেদন কাটাখালীতে ওয়ান শুটার গান ও রাবার বুলেট উদ্ধার স্বাধীনতা ও জাতীয় দিবসে রামেবিতে নানা কর্মসূচি পালিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের বাণী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

তানোরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি : তৃপ্তি হোটেলকে জরিমানা

তানোর প্রতিনিধি
সর্বশেষ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

রাজশাহীর তানোর উপজেলা সদরের তৃপ্তি হোটেল এন্ড রেস্টুরেন্ট-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে তানোর থানার মোড়ে অবস্থিত এই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তাদের বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা খান এই অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, হোটেলে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে নগদ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে পার্শ্ববর্তী রুচিতা হোটেল এন্ড রেস্টুরেন্ট-এ অভিযান চালানো হলেও পরিবেশ সন্তোষজনক হওয়ায় তাদের কোনো দণ্ড দেওয়া হয়নি।

অভিযান চলাকালে ইউএনও নাঈমা খান হোটেল মালিকদের সতর্ক করে দিয়ে বলেন, ভবিষ্যতে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন করতে হবে। জনস্বাস্থ্য রক্ষায় আমাদের এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

এদিন হোটেল ছাড়াও এলাকার বিভিন্ন পেট্রোল পাম্প ও খুচরা দোকানেও প্রশাসনিক তদারকি চালানো হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়ম ভঙ্গকারী যেকোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে আগামীতেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আরো খবর