• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩ বাউয়েট ক্যাম্পাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষের বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের শ্রদ্ধা নিবেদন রুয়েটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রাকাব’র শ্রদ্ধা নিবেদন কাটাখালীতে ওয়ান শুটার গান ও রাবার বুলেট উদ্ধার স্বাধীনতা ও জাতীয় দিবসে রামেবিতে নানা কর্মসূচি পালিত
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

মহানন্দায় নিখোঁজ কলেজছাত্রের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কলেজছাত্র মাহিনুজ্জামান মাহিনের (১৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ প্রচেষ্টার পর নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

নিহত মাহিনুজ্জামান মাহিন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দরিয়াপুর স্কুলপাড়ার রোকনুজ্জামান রোকনের ছেলে। তিনি রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে তিনি বাড়িতে এসেছিলেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে মহানন্দা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নামেন মাহিন। একপর্যায়ে তিনি নদীর গভীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় রাজশাহী থেকে বিশেষ ডুবুরি দল তলব করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শেখ মোঃ মাহবুবুল ইসলাম জানান, সংবাদ পাওয়ার পরপরই আমাদের টিম উদ্ধার অভিযানে নামে। রাজশাহী থেকে আসা ডুবুরি দলের সহায়তায় দীর্ঘক্ষণ চেষ্টার পর বিকেল সোয়া ৪টার দিকে মাহিনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।

উদ্ধার শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মেধাবী এই ছাত্রের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।


আরো খবর