• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩ বাউয়েট ক্যাম্পাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষের বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের শ্রদ্ধা নিবেদন রুয়েটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রাকাব’র শ্রদ্ধা নিবেদন কাটাখালীতে ওয়ান শুটার গান ও রাবার বুলেট উদ্ধার স্বাধীনতা ও জাতীয় দিবসে রামেবিতে নানা কর্মসূচি পালিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের বাণী
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

চাঁপাইনবাবগঞ্জে সালিশ বৈঠকে দু’পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের কুথলিপাড়া এলাকায় আধিপত্য বিস্তার ও দীর্ঘদিনের বিরোধ মীমাংসায় ডাকা একটি সালিশ বৈঠককে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে রানীহাটি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান রহমত আলী ও সাবেক মেম্বার চান্দুর সমর্থকদের মধ্যে এই রক্তক্ষয়ী সংঘাত বাঁধে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের পুরনো বিরোধের জেরে দুই পক্ষকে নিয়ে একটি সালিশ বৈঠক ডাকা হয়। বৈঠক চলাকালে চেয়ারম্যান রহমত আলীর সমর্থক ও সাবেক মেম্বার চান্দুর লোকজনের মধ্যে কথা কাটাকাটি থেকে চরম উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সহিংস সংঘর্ষে রূপ নেয়।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক দশকেরও বেশি সময় ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আরো খবর