• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে অস্ত্রহাতে নাচানাচির ভিডিও ভাইরাল

রিপোর্টার নাম:
সর্বশেষ: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

Advertisements

রাজশাহীর রাস্তায় প্রকাশ্যে অস্ত্র হাতে নৃত্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ১৭ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছেন। নেটিজেনরা বলছে, এটি রাজশাহীর সুনাম খোয়াচ্ছে। আর পুলিশ বলেছে, এটি পুরানো ভিডিও। তবে তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ভিডিওটি রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার গাংপাড়া এলাকায় ধারণ করা। গাংপাড়া ও মালদা কলোনীর কিছু কিশোর এই ভিডিও করে। মঙ্গলবার হঠাৎ অস্ত্র হাতে কিশোরগ্যাং সদস্যদের উল্লাস ছড়িয়ে পড়ে ইন্টারনেটে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, চাইনিজ কুড়াল, ধারলো ছুরি, রাম-দা ও অন্য দেশী অস্ত্র নিয়ে কিছু যুবক নাচানাচি করছে। সাথে বাজছে ঢাকের শব্দ। তাদেরই একজনকে ভিডিওতে বলতে শোনা যাচ্ছে “ ঐ মেরে দিস না রে বাপ”।

ভিডিও ছড়িয়ে পাড়ার পর অনেকেই রাজশাহীর বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। অনেকেই বলছেন, এই কিশোর গ্যাংয়ের সদস্যরাই বর্তমানে রাজশাহীর নাম খোয়াচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আনোয়ার হোসেন আনাস লিখেছেন, আমি তো হতবাক!!! শাহমখদুম থানা তো নিকটেই….এই দু:সাহস কিভাবে হয়? কিশোর গ্যাংদের লিডার কে??

মোহাম্মদ এইচ এস নামের একজন লিখেছেন, রাজশাহীর আইন শৃঙ্খলা বাহিনী কি ঘুমিয়ে আছে? এই সকল গ্যাং সকল অপকর্মর সামিল।

এনিয়ে কথা বলতে রাজশাহীর শাহমখদুম থানার ভারপ্রাপ্ত ইসমাইল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভিডিওটা গত ৫ বা ৬ মাস আগের। তাদের দুই পক্ষের মধ্যে বিরোধ হওয়ায় এখন ভিডিওটি ফেসবুকে তাদের কেউ দিয়েছে। আমরা তাদের চিহ্নিত করে ধরার চেষ্টা করছি।

ওসি বলেন, দেখে মনে হচ্ছে এগুলো আসল অস্ত্র। আমরা মাত্র বিষয়টি নিয়ে কাজ শুরু করেছি। কে বা কারা এটি করেছে খুঁজে বের করার চেষ্টা করছি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরো খবর