• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম
বাউয়েট ক্যাম্পাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষের বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের শ্রদ্ধা নিবেদন রুয়েটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রাকাব’র শ্রদ্ধা নিবেদন কাটাখালীতে ওয়ান শুটার গান ও রাবার বুলেট উদ্ধার স্বাধীনতা ও জাতীয় দিবসে রামেবিতে নানা কর্মসূচি পালিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের বাণী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নাগরিক সেবা সুনিশ্চিত করতে রাসিক কর্মকর্তা-কর্মচারীদের প্রতি প্রশাসকের কড়া নির্দেশ

রিপোর্টার নাম:
সর্বশেষ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) নাগরিক সেবা সুনিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে নগর ভবনে বিভিন্ন বিভাগ ও শাখার কার্যক্রম পরিদর্শনকালে তিনি এই নির্দেশনা প্রদান করেন। এর আগে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সাথে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনকালে প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টার আগেই অফিসে যান এবং দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আপনারাও সকলে যথাসময়ে অফিসে আসবেন এবং আন্তরিকতার সাথে নাগরিক সেবা নিশ্চিত করবেন।

তিনি আরও উল্লেখ করেন যে, সিটি কর্পোরেশন একটি নাগরিক সেবামূলক প্রতিষ্ঠান এবং এখানে কারো কোনো রাজনৈতিক পরিচয় নেই। সবাই রাষ্ট্রের কর্মচারী হিসেবে রাজশাহীকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, বাসযোগ্য ও তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। নাগরিক সেবায় বিঘ্ন ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেন তিনি।

মঙ্গলবার সকাল ৮টা ৪৫ মিনিটে নগর ভবনে উপস্থিত হয়ে প্রশাসক ১ম তলা থেকে ১০ তলা পর্যন্ত প্রধান নির্বাহী কর্মকর্তার দপ্তর, সচিব দপ্তর, প্রধান প্রকৌশলীর দপ্তর, সচিবালয়, হিসাব, রাজস্ব, প্রকৌশল, স্বাস্থ্য ও পরিচ্ছন্ন বিভাগসহ বিভিন্ন শাখার কার্যক্রম ঘুরে দেখেন।

এ সময় উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব সোহেন রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ এবং বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খানসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।


আরো খবর