• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

জেলা পরিষদ প্রশাসকের ঈদ শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে প্রথম কর্মদিবসে কর্মকর্তা,কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা)।

Advertisements

মঙ্গলবার সকালে জেলা পরিষদ কার্যালয়ে প্রশাসক উপস্থিত হলে কর্মকর্তা,কর্মচারীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তিনি উপস্থিত সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন এবং তাঁদের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন।

শুভেচ্ছা বিনিময়কালে জেলা পরিষদের প্রধান সহকারী এস. এম. আলাউদ্দিন মতিন, উপ-সহকারী প্রকৌশলী এ. কে. এম. আনোয়ার হোসেন, সার্ভেয়ার ও উপ-সহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মো. আলেফ আলীসহ পরিষদের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে জেলা পরিষদের উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতিশীলতা বজায় রাখতে এবং জনসেবা নিশ্চিত করতে সকলকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান প্রশাসক।


আরো খবর