• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম
আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩ বাউয়েট ক্যাম্পাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষের বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের শ্রদ্ধা নিবেদন রুয়েটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রাকাব’র শ্রদ্ধা নিবেদন কাটাখালীতে ওয়ান শুটার গান ও রাবার বুলেট উদ্ধার স্বাধীনতা ও জাতীয় দিবসে রামেবিতে নানা কর্মসূচি পালিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের বাণী
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে জেলা পরিষদ প্রশাসককে মহানগর কৃষক দলের ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ইশা) কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে রাজশাহী মহানগর কৃষক দল। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

বেলা ১২টার দিকে মহানগর কৃষক দলের নেতাকর্মীরা নবনিযুক্ত প্রশাসকের কার্যালয়ে গিয়ে তাঁকে অভিনন্দন জানান। এ সময় সংগঠনের পক্ষ থেকে প্রশাসকের হাতে শুভেচ্ছা স্মারক ও অভিনন্দনের ক্রেস্ট তুলে দেওয়া হয়।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর কৃষক দলের আহ্বায়ক শরিফুজ্জামান শামীম, সদস্য সচিব মো. আশরাফুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সাক্ষাৎকালে কৃষক দলের নেতৃবৃন্দ জেলা পরিষদের নতুন প্রশাসকের উজ্জ্বল ভবিষ্যৎ ও সফলতা কামনা করেন। জবাবে প্রশাসক মো. এরশাদ আলী (ইশা) সংগঠনের নেতাকর্মীদের ধন্যবাদ জানান এবং জেলার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।


আরো খবর