• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

আষাড়িয়াদহ ছাত্র-কর্মজীবী জোটের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

আষাড়িয়াদহ ছাত্র-কর্মজীবী জোটের উদ্যোগে ঈদুল ফিতরকে সামনে রেখে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় চর আষাড়িয়াদহ ইউনিয়নের বিদিরপুর ঘাটে নৌকার ওপর ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
ইফতারের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আসন্ন ঈদের দিন আয়োজিত ঈদ পূর্ণমিলনী ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, চরের মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে এবং সামাজিক সম্প্রীতি জোরদার করতেই এই আয়োজন করা হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন, আষাড়িয়াদহ ছাত্র-কর্মজীবী জোটের সভাপতি মাহাবুব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহীল কাফি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান, পরিবেশ বিষয়ক সম্পাদক ইমাম হোসেন, ঘাট বিষয়ক সম্পাদক ইমন হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানের শেষ পর্বে দোয়া পরিচালনা করেন জোটের কোষাধ্যক্ষ আলী আসলাম। এসময় চরের সার্বিক কল্যাণ ও এলাকাবাসীর সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।


আরো খবর