• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

কেমন থাকবে ঈদের দিনের আবহাওয়া? যা জানা গেল

রিপোর্টার নাম:
সর্বশেষ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

পবিত্র রমজান মাস শেষে চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী শুক্র বা শনিবার দেশে উদযাপিত হতে পারে ঈদুল ফিতর। এ সময় দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বুধবার প্রকাশিত পাঁচ দিনের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, ২০ মার্চ (শুক্রবার) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

পরবর্তী দিন ২১ মার্চও আবহাওয়ার অনুরূপ পরিস্থিতি বিরাজ করতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এদিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।

এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।


আরো খবর