• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

পবা হরিয়ান ইউনিয়নে ৬০০ পরিবারের মাঝে সালাউদ্দীনের ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
পবা হরিয়ান ইউনিয়নে ৬০০ পরিবারের মাঝে সালাউদ্দীনের ঈদ উপহার বিতরণ
পবা হরিয়ান ইউনিয়নে ৬০০ পরিবারের মাঝে সালাউদ্দীনের ঈদ উপহার বিতরণ

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পবা উপজেলার ৬ নম্বর হরিয়ান ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নিম্নবিত্ত ও অসহায় ৬০০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। হরিয়ান ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও তরুণ সমাজসেবক সালাউদ্দীন মাসুদ রানার ব্যক্তিগত উদ্যোগে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

Advertisements

বিতরণকালে সালাউদ্দীন মাসুদ রানা বলেন, পবিত্র ঈদুল ফিতর আনন্দ, সহমর্মিতা ও ভাগাভাগির উৎসব। হরিয়ান ইউনিয়নের সাধারণ মানুষের সঙ্গে এই আনন্দ ভাগ করে নিতেই আমার এই ক্ষুদ্র প্রয়াস। আমি অতীতের মতো আগামীতেও আপনাদের পাশে থেকে সেবা করে যেতে চাই।

ঈদ উপহারের মধ্যে সেমাই, চিনি ও আতব চাল অন্তর্ভুক্ত ছিল। এসব সামগ্রী পেয়ে উপকারভোগীরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, সালাউদ্দীন মাসুদ রানা সবসময়ই আমাদের সুখে-দুঃখে পাশে থাকেন। তার এই উদ্যোগ আমাদের ঈদের আনন্দকে আরও পরিপূর্ণ করেছে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক সহকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আরো খবর