• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগরীতে র‌্যাবের অভিযানে ২১ ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
নগরীতে র‌্যাবের অভিযানে ২১ ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার
নগরীতে র‌্যাবের অভিযানে ২১ ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

নগরীতে র‌্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২১টি ককটেল সদৃশ্য বস্তু ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মহানগরীর চন্দ্রিমা থানা এলাকার রেলওয়ে মাঠের উত্তর পাশে একটি লেবু বাগানে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) এর উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

Advertisements

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ একটি অভিযান পরিচালনা করে। এ সময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় দুইটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। পরবর্তীতে বস্তাগুলোতে বিস্ফোরক দ্রব্য থাকার সন্দেহ হলে র‌্যাব-৫ এর বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়।

ঘটনাস্থলে এসে ইউনিটের সদস্যরা বস্তা দুটির ভেতর থেকে মোট ২১টি ককটেল সদৃশ্য বস্তু শনাক্ত করেন। এছাড়াও একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে একটি হাসুয়া, একটি বড় ছোরা, একটি ছোট ছোরা এবং একটি চাকু উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে সন্ত্রাসীরা এসব ককটেল ও অস্ত্র সেখানে মজুদ করেছিল।
উদ্ধারকৃত ককটেল সদৃশ্য বস্তু ও দেশীয় অস্ত্র পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডিমূলে সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।


আরো খবর