• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগরীতে ব্যতিক্রমী ৫ টাকার খুশির হাট

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
নগরীতে ব্যতিক্রমী ৫ টাকার খুশির হাট
নগরীতে ব্যতিক্রমী ৫ টাকার খুশির হাট

পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে যখন চারদিকে উৎসবের প্রস্তুতি, তখনও সমাজের এক শ্রেণির মানুষের কাছে ঈদ মানে থাকে নীরব কষ্ট আর অপূর্ণতা। সেই মানুষগুলোর মুখে হাসি ফোটাতেই নগরীতে আয়োজন করা হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। মাত্র ৫ টাকায় ঈদের বাজার করার সুযোগ দিচ্ছেন খুশির হাট। মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে নগরীর হেতেমখাঁ জাদুঘর মোড় এলাকায় বসে এই মানবিক হাট। নারী উদ্যোক্তা ফোরামের একটি সহযোগী প্রতিষ্ঠানের আয়োজনে ৫০০ পরিবারের জন্য রাখা হয় ঈদের প্রয়োজনীয় সামগ্রী চাল, চিনি, সেমাই ও পোশাক। প্রতিটি পণ্যই দেওয়া হয়েছে প্রতীকী মূল্য ৫ টাকায়। হাটে আসা মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। কারও হাতে ছোট ব্যাগ, কারও চোখে স্বস্তির ঝিলিক সব মিলিয়ে এক আবেগঘন পরিবেশ।

Advertisements

লাইনে দাঁড়িয়ে থাকা হাসিনা বেগম বলেন, আমাদের মতো মানুষের জন্য এটা অনেক বড় পাওয়া। ৫ টাকায় কিছু কিনে নিতে পারছি এটা শুধু সহায়তা না, আমাদের জন্য আনন্দও। তিনি আরো বলেন, এমন উদ্যোগ আরও বিস্তৃত হোক, যাতে সমাজের পিছিয়ে পড়া মানুষগুলো একটু স্বস্তি পায়।

রিকশাচালক রফিকুল ইসলাম বলেন, দিনভর রিকশা চালিয়ে যা আয় কর, তা দিয়ে সংসার চালাতেই কষ্ট হয়। সেখানে ৫ টাকায় ঈদের জিনিস পাওয়া এটা আমাদের জন্য অনেক বড় সহায়তা। যারা এই আয়োজন করেছে, তারা সত্যিই মানুষের কথা ভেবেছে। দিনমজুর হাসান বলেন, এখানে ঈদের উপলক্ষে পাঁচ টাকার বিনিময়ে সে সামাই চিনি চাউল দিচ্ছে সেজন্য এসেছি জানো নিজে কিছু খেযে থাকতে পারি।

এই খুশির হাটের উদ্যোক্তা ডা. নওশাইন খান বলেন, এটি শুধুই সহায়তা নয়, বরং সম্মান ও ভালোবাসা ভাগাভাগির একটি প্রচেষ্টা। আমরা কয়েকজন নারী মিলে ছোট পরিসরে এই আয়োজন করেছি। এবার ৫০০ পরিবারের জন্য ঈদের বাজারের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি প্রায় ১ হাজার পোশাক রাখা হয়েছে, যেখান থেকে মানুষ নিজের প্রয়োজন অনুযায়ী নিতে পারছে। তিনি আরো বলেন, অনেক মানুষ আছেন, যারা অভাবের মধ্যেও কারও কাছে হাত পাততে চান না। তাদের কথা ভেবেই এই আয়োজন। আমরা চাই, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক।


আরো খবর