• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ
বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সীমান্ত এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে চারঘাট থানাধীন টাঙ্গন নদীর ঘাট এলাকায় অভিযান চালানো হয়। মঙ্গলবার রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

Advertisements

বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, একদল মাদককারবারী ভারতীয় মাদকদ্রব্য পাচারের উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছে। একপর্যায়ে একজন সন্দেহভাজন ব্যক্তিকে আসতে দেখে তাকে ধরার জন্য ধাওয়া করলে সে তার সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে ৮০০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে একই দিনে চারঘাট থানার চন্দন শহর নদীর পাড়সংলগ্ন আমবাগান এলাকায় আরও একটি অভিযান চালায় বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে পৌঁছে আশপাশে কোনো ব্যক্তিকে না পেয়ে আমবাগানের ভেতরে তল্লাশি চালানো হয়। এ সময় একটি আমগাছের নিচে ঝোপের মধ্যে পরিত্যক্ত অবস্থায় একটি পোটলা পাওয়া যায়। পোটলাটি খুলে দেখা যায়, এর ভেতরে ১০ বোতল ভারতীয় মদ এবং ১০০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট রয়েছে, যা মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়। জব্দকৃত সকল মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।


আরো খবর