• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগরীতে শেষ মুহুর্তে বাড়তি চাপ টুপি-আতরের দোকানে

আব্দুল আলিম
সর্বশেষ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
নগরীতে শেষ মুহুর্তে বাড়তি চাপ টুপি-আতরের দোকানে
নগরীতে শেষ মুহুর্তে বাড়তি চাপ টুপি-আতরের দোকানে

আর মাত্র কয়েদদিন দিন পরেই মুসলিম ধর্মের সবচেয় বড় উৎসব ঈদুল ফিতর। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শেষ মহুর্তে তাই কেনাকাটা জমে উঠেছে টুপি ও আতরের দোকানে। তবে দাম একটু বেশি বলছেন ক্রেতা। আর বিক্রি নিয়ে বেশ সন্তুষ্ট বিক্রেতারা।

Advertisements

সোমবার সরেজমিনে দেখা যায়, ঈদের শেষ মুহূর্তে নগরের বিভিন্ন বাজার ও ফুটপাতের দোকানে টুপি ও আতর কিনতে ভিড় করছেন ক্রেতারা। নগরের আরডিএ মার্টেক নিউ মার্কেট জিরোপয়েন্টসহ আশপাশের এলাকায় ফুটপাতের টুপি ও আতরের দোকানগুলোতে ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা। এসব দোকানে ৫০ টাকা থেকে শুরু করে ২৫০ টাকা পর্যন্ত দামে বিভিন্ন ধরনের টুপি বিক্রি হচ্ছে। এছাড়া আতরের দাম রয়েছে ৮০ টাকা থেকে শুরু করে প্রায় ৪০০ টাকা পর্যন্ত।
টুপি কিনতে আসা সাবিরুল ইসলাম বলেন, ঈদকে সামনে রেখে বাজারে কিছুটা দাম বেড়েছে। মধ্যবিত্ত মানুষের জন্য ঈদের বাজার করা কিছুটা কষ্টকর। তারপরও ঈদের দিনটিকে সুন্দরভাবে উদযাপন করার জন্য মানুষ টুপি ও আতর কিনে থাকে। আমিও কিনবো দেখে শুনে।

জিরো পয়েন্টে টুপি কিনতে আসা হাফেজ মোহাইমিনুল ইসলাম বলেন, ঈদের সময় বাজারে দাম একটু বেড়ে যায়। আতরের দামও কিছুটা বেড়েছে। তারপরও ঈদের জন্য টুপি ও আতর কিনছি। পোশাক না কিনলেও টুপি ও আতর ঈদের সাজে আলাদা সৌন্দর্য যোগ করে।ছেলেকে নিয়ে টুপি কিনতে আসা রায়হান আলী বলেন, ছেলেকে নিয়ে বাজারে এসেছি। তার জন্য পাঞ্জাবি ও পায়জামা কিনে দিয়েছি। এখন সে নিজেই বলছে একটি টুপি নেবে, তাই ছেলের জন্য টুপি কিনছি। ফুটপাতের দোকানগুলোতে মার্কেটের তুলনায় দাম কিছুটা কম।

নগরের টুপি ব্যবসায়ী ফিরোজ হোসেন বলেন, রমজানের শুরুতে তেমন বিক্রি হয়নি। তবে গত দুই-তিন দিন ধরে বিক্রি ভালো হচ্ছে। ফুটপাতে দোকান হওয়ায় মানুষ কম দামে টুপি কিনতে পারছেন। আমার দোকানে ৫০ থেকে ২৫০ টাকার মধ্যে টুপি রয়েছে। আর আতর রয়েছে ৮০ থেকে ৪০০ টাকার মধ্যে।

তিনি আরও বলেন, ঈদের সময় সব কিছুরই দাম একটু বাড়ে। তারপরও আমরা চেষ্টা করছি ক্রেতাদের যেনো কম দামে দিতে পারি।
নিউ মার্কেট এলাকার টুপি দোকানদার জসিম বলেন, এবারের ঈদকে সামনে রেখে টুপি ও আতরের বিক্রি ভালো হচ্ছে। এখন ধীরে ধীরে বাজার জমে উঠতে শুরু করেছে। ক্রেতারা তাদের পছন্দমতো টুপি কিনে নিচ্ছেন। তবে আগের তুলনায় দাম কিছুটা বেড়েছে, বাজারে ভালো মানের টুপি এসেছে।

আরডিএ মার্কেটের আতর বিক্রেতা রফিক বলেন, সামনে ঈদ হওয়ায় আতরের চাহিদা বেড়েছে। অনেকেই এখন আতর কিনছেন। তিনি জানান, ক্রেতাদের কথা চিন্তা করে যতটা সম্ভব কম দামে আতর বিক্রি করার চেষ্টা করছেন তারা।


আরো খবর