• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

মামলার প্রতিবাদে নগরীতে ছাত্রদলের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
মামলার প্রতিবাদে নগরীতে ছাত্রদলের মানববন্ধন
মামলার প্রতিবাদে নগরীতে ছাত্রদলের মানববন্ধন

জুলাই-আগস্টে স্বৈরাচারবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সম্মুখ সারিতে নেতৃত্ব দেওয়া সরকারি সিটি কলেজ ও শাহ মখদুম কলেজের শিক্ষার্থীদের নামে দায়ের করা মামলাকে মিথ্যা ও বানোয়াট দাবি করে তার প্রতিবাদে মানববন্ধন করেছে ছাত্রদল। বোরবার ৩ টার দিকে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে রাজশাহী মহানগর ছাত্রদলের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Advertisements

মানববন্ধনে বক্তারা বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলাকারী স্বৈরাচার শেখ হাসিনার দোসর এবং এজাহারভুক্ত আসামি শাহ মখদুম কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ও জুয়েল কেমিস্টের মালিক আসাদুজ্জামান জুয়েল ছাত্রদলের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা করছেন। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বক্তারা আরও বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে পরিচিত আসাদুজ্জামান জুয়েলের দায়ের করা মামলায় জুলাই অভ্যুত্থানে সম্মুখ সারির দুই সাহসী যোদ্ধা— শাহ মখদুম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল আল মারুফ শিহাব এবং রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান চন্দনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

তারা দাবি করেন, ছাত্রদলের এই দুই নেতা অতীতে সাধারণ শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে রাজপথে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

বক্তারা অভিযোগ করেন, শিক্ষকতার পরিচয়ের আড়ালে আসাদুজ্জামান জুয়েল একজন চিহ্নিত আওয়ামী লীগ সমর্থক। ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের ঘটনায় অস্ত্র ও অর্থ সহায়তার অভিযোগে তার বিরুদ্ধে মামলাও রয়েছে।
তারা আরও বলেন, চন্দন ও শিহাব গ্রেপ্তারের আগে এক সংবাদ সম্মেলনে এর পেছনে ভয়ংকর ষড়যন্ত্রের কথা তুলে ধরেছিলেন। সেখানে বলা হয়েছিল, বাংলাদেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করার জন্য জুয়েল শিহাবকে একটি প্রস্তাব দিয়েছিলেন, যা তিনি প্রত্যাখ্যান করেন।

বক্তারা বলেন, অতীতে দেশের মানুষ হলি আর্টিজানের মতো ভয়াবহ ঘটনার সাক্ষী হয়েছে। শিক্ষকের মুখোশের আড়ালে থাকা কিছু মানুষ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকতে পারে— এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।
মানববন্ধন থেকে প্রশাসনের কাছে কয়েকটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো, অবিলম্বে আবু সুফিয়ান চন্দন ও আব্দুল আল মারুফ শিহাবকে মুক্তি দিতে হবে এবং ৫ আগস্টের হত্যা মামলার চিহ্নিত আসামি আসাদুজ্জামান জুয়েলকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।

এছাড়া এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত যে কোনো রাজনৈতিক নেতা এবং পুলিশের ভেতরে লুকিয়ে থাকা দোসরদের প্রকৃত চেহারা জনগণের সামনে উন্মোচনের আহ্বান জানান বক্তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিন রায়হান রবিন, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার ফরহাদ, সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান মাহি, মহানগর যুবদলের দপ্তর সম্পাদক এএইচএম শফিক মাহমুদ তন্ময় এবং শাহ মখদুম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিয়াম খানসহ অন্যান্য নেতাকর্মীরা।

এ বিষয়ে শাহ মখদুম কলেজের রসায়ন বিভাগের শিক্ষক আসাদুজ্জামান জুয়েল বলেন, তারা নিজের এখন ফেঁসে গেছে তাই এমন কথা বলছে। আমি কলেজ নিয়ে ব্যস্ত থাকি। তারা আমাকে বিভিন্নভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। তারা আমাকে প্রকাশ্যে হেনস্তা করেছে এটা সবাই জানে। এখন তারা মানববন্ধন করে আমাকে বিভিন্নভাবে আওয়ামী লীগের সঙ্গে জড়ানোর চেষ্টা করছে, যেন আমাকে ফাঁসানো যায়।


আরো খবর