বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির পৃথক অভিযানে ২০০ পিচ ট্যাবলেট ১৬ ফেনসিডিল ও ৩৬ বোতল সিরাপ জব্দ করা হয়। শনিবার রাত সাড়ে ১১ টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন ১ বিজিবির বিভিন্ন যায়গা থেকে এসব জব্দ করা হয়। বোরবার সকালে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তালাইমারী থানার মিডিলচর এলাকার চরের মধ্যে অবস্থান করে। পরে এক পর্যায়ে দুইজন মাদক কারবারীকে আসতে দেখে আভিযানিক দল তাদেরকে ধরার জন্য ধাওয়া করলে তাদের নিকট থাকা একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবির আভিযানিক দল প্লাস্টিকের ব্যাগটি তল্লাশী করে ২০০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট ও ৬ বোতল ভারতীয় সিরাপ জব্দ করে।
অন্যদিকে বোরবার দিবাগত রাত ২ টার দিকে চারঘাট থানার মুক্তারপুর আমবাগান এলাকায় মাদককারবারীরা ভারতীয় মাদকদ্রব্য পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রেখেছে। উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবির আভিযানিক দল সুকৌশলে ঘটনাস্থলে পৌঁছে আশেপাশে কোন লোকজন বা চোরাকারবারীকে দেখতে না পেয়ে বিজিবির আভিযানিক দল আম বাগানের ভিতর তল্লাশী কার্যক্রম পরিচালনা করে। তল্লাশীর এক পর্যায়ে দেখতে পায় যে, একটি আম গাছের গোড়ায় একটি প্লাস্টিকের ব্যাগ পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বিজিবির আভিযানিক দল কর্তৃক উক্ত ব্যাগটি খুললে ১৬ বোতল ভারতীয় ফেনসিডিল, ১৩ বোতল ভারতীয় সিরাপ ও ১৭ বোতল সিরাপ জব্দ করে। জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিজিবি।