• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে চারতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
রাজশশাহীতে চারতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
রাজশশাহীতে চারতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজশাহী নগরীতে নির্মাণকাজ করার সময় চারতলা থেকে পড়ে সাব্বির আহমেদ (২৭) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ মার্চ) বেলা প্রায় ১১টার দিকে নগরীর শালবাগান এলাকার সিটি গ্যারেজের পেছনে একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাব্বির আহমেদের বাড়ি নগরীর মাল্দা কলোনীর শিল্পীপাড়া এলাকায়। তিনি পেশায় নির্মাণ শ্রমিক। পরিবারের সদস্যদের সঙ্গে নগরীতেই বসবাস করতেন। চন্দিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

Advertisements

তিনি বলেন, শনিবার সকাল থেকে সাব্বির তার ভাইয়ের সঙ্গে ভবনের চারতলায় নির্মাণকাজ করছিলেন। কাজের একপর্যায়ে বেলা প্রায় ১১টার দিকে চারতলায় একটি টেবিল ঘোরানোর সময় তিনি ভারসাম্য হারিয়ে পাশের একটি একতলা ভবনের ছাদে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তিনি মারা যান।

পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে। তিনি আরো বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আরো খবর