• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম
ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহীতে বেকারি মালিকদের জন্য বিশেষ ছাড়ে মেশিনারিজ দেবে কিট্ ফাষ্ট বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক আইন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে বরেন্দ্র শিশু থিয়েটারের বর্ষপূর্তি পল্টন ট্র্যাজেডির বিচার দাবীতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ রাজশাহী কালচারাল একাডেমির পরিচালকের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগরীতে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
নগরীতে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নগরীতে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে পবা ও শাহমখদুম থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন-রাজশাহী জেলার মোহনপুর থানার তাহেরপুর পাকুড়িয়া গ্রামের মৃত বাদশার ছেলে মো: আজমল (৪১) এবং রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার বড়বনগ্রাম (চকপাড়া ফুলতলা মোড়) গ্রামের করিম আলীর ছেলে সেলিম আলী ওরফে চিংকু (৩৫)।

গত ১২ মার্চ দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে পবা থানার নওহাটা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আজমলকে এবং ১১ মার্চ রাত সোয়া ১১ টার দিকে শাহমখদুম থানার বড়বনগ্রাম চকপাড়া মাদ্রাসা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে চিংকুকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি আজমলের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং মাদক বিক্রির নগদ ২২ হাজার ৪শ টাকা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। এছাড়া চিংকুর দেহ তল্লাশি করে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আসামি আজমলের বিরুদ্ধে আরএমপি’র বিভিন্ন থানায় ১৬টি মাদক মামলাসহ মোট ২০টি মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আরো খবর