• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

সোনামসজিদ সীমান্তে স্বর্ণ পাচারকালে যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
সোনামসজিদ সীমান্তে স্বর্ণ পাচারকালে যুবক আটক
সোনামসজিদ সীমান্তে স্বর্ণ পাচারকালে যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আইসিপি দিয়ে অভিনব কায়দায় স্বর্ণ পাচারের সময় এক যুবককে আটক করেছে ৫৯ বিজিবি (মহানন্দা ব্যাটালিয়ন)। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে তল্লাশির সময় তার পায়ুপথ থেকে ২৩১.৮১ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটককৃত পাচারকারীর নাম মো. সানি মাই (২৭)। তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বড় বড়াই কাউরাইদ গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া।

Advertisements

প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সোনামসজিদ আইসিপিতে নিয়মিত চেকিংকালে মেটাল ডিটেক্টরের মাধ্যমে সানির শরীরে ধাতব বস্তুর অস্তিত্ব পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণের কথ স্বীকার করলে তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এক্স-রে করা হয়। পরে তার পায়ুপথ থেকে স্বর্ণ উদ্ধার করা হয়। ওই স্বর্ণের বর্তমান বাজার মূল্য ধরা হয়েছে ৫৩ লাখ ৯৪ হাজার ৬০০ টাকা।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বলেন, রাজস্ব ফাঁকি দিতে চোরাকারবারীরা যতই অভিনব কৌশল অবলম্বন করুক না কেন, বিজিবি সকল অপকৌশল প্রতিরোধে সর্বদা সজাগ রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে আমাদের এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে। আটক ব্যক্তিকে মামলার মাধ্যমে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


আরো খবর