• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বিজিবির অভিযানে মদ ও যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
বিজিবির অভিযানে মদ ও যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ
বিজিবির অভিযানে মদ ও যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অভিযান চালিয়ে ৯২ বোতল মদ ও ৬৩৬ পিস যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করা হয়েছে। বুধবার দিবাগত রাত ২টা থেকে ভোর ৪টার মধ্যে চারঘাট ও গোদাগাড়ী উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।

Advertisements

বৃহস্পতিবার দুপুরে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চারঘাট থানার ইউসুফপুর সিপাহীপাড়া বাঁশবাগান এলাকায় বিজিবির একটি টহল দল অবস্থান করে। এ সময় কয়েকজন ব্যক্তি প্লাস্টিকের বস্তা নিয়ে বাঁশবাগানের দিকে আসতে দেখলে টহল দল এগিয়ে গেলে তারা বস্তাটি ফেলে পালিয়ে যায়। পরে বস্তাটি তল্লাশি করে ৫০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

এদিকে একই রাতে গোদাগাড়ী থানার হনুমন্তনগর এলাকায় এবং ভোর ৪টার দিকে মীরগঞ্জ বিওপির আভিযানিক দল চারঘাট থানাধীন পিরোজপুর রাওথা এলাকায় অভিযান চালায়। অভিযানে ৬৩৬ পিস ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট এবং ৪২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। বিজিবি জানায় জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আরো খবর