• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩
আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

রাজশাহী মহানগরীতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) ও পবা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisements

বুধবার রাত সাড়ে ৮টার দিকে দামকুড়া থানার গহমাবোনা এলাকায় ন্যাশনাল ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি মোটরসাইকেল থামিয়ে মোটরসাইকেল চালক আনোয়ারকে আটক করা হয়। অন্যদিকে বুধবার রাত সাড়ে ১১টার দিকে পবা থানার ঘোলহাড়িয়া মিয়াপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে শ্যামল ও জাহাঙ্গীরকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন ওরফে সুমন (৩৩) গোদাগাড়ী থানার চৌদুয়ার গ্রামের মৃত সৈয়ব আলীর ছেলে, মো. শ্যামল (২৭) পবা থানার ঘোলহাড়িয়া মিয়াপাড়া গ্রামের মো. বাবলুর ছেলে এবং জাহাঙ্গীর আলী (৪৫) একই এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে।

আরএমপির উপ-কমিশনার গাজিউর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের তল্লাশিকালে আনোয়ারের কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। এছাড়া আসামী শ্যামলের দেহ তল্লাশি করে ৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৮ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়। একইভাবে আসামী জাহাঙ্গীরের দেহ তল্লাশি করে ২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আনোয়ারের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় ২টি মাদক মামলাসহ মোট ৪টি মামলা এবং জাহাঙ্গীরের বিরুদ্ধে আরএমপির পবা থানায় ২টি মাদক মামলাসহ ৩টি মামলা চলমান রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আরো খবর