নগরীতে হিজড়া জনগোষ্ঠীর মধ্যে ঈদের সামগ্রী বিতরণ করা হয়েছে। বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে নগরের দিনের আলো হিজড়া সংঘের নিজস্ব কার্যালয়ে এ ঈদসামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) মনিরা খাতুন।
রাজশাহী দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা মুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সুলতানা আহামেদ সাগরিকা, কোষাধ্যক্ষ মিস জুলি এবং সহ-সাধারণ সম্পাদক মিস প্রিয়া রানী। এ সময় সংক্ষিপ্ত আলোচনা শেষে বন্ধুর পক্ষ থেকে সংগঠনের সদস্যদের মধ্যে ঈদ উপলক্ষে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।