• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

অনলাইনে হুমকি আত্মগোপনে থাকা সাবেক এমপি ফারুক চৌধুরীর বিরুদ্ধে থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বুধবার, ১১ মার্চ, ২০২৬
অনলাইনে হুমকি আত্মগোপনে থাকা সাবেক এমপি ফারুক চৌধুরীর বিরুদ্ধে থানায় জিডি
অনলাইনে হুমকি আত্মগোপনে থাকা সাবেক এমপি ফারুক চৌধুরীর বিরুদ্ধে থানায় জিডি

রাজশাহী-১ আসনের আওয়ামীলীগ দলীয় সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে এক কর্মীকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এনিয়ে তানোর পৌর সৈনিক লীগের নেতা ফয়সাল সরকার অমি (৩৫) তানোর থানায় সাধারণ ডায়েরি করেছেন। ৫ আগস্ট থেকে আত্মগোপনে থাকা সাবেক এমপি ওমর ফারুক চৌধুরী সোমবার নেতা-কর্মীদের সঙ্গে অনলাইন গ্রুপে কথা বলার সময় তাকে হুমকি দেন বলে থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেছেন। ফারুক চৌধুরীসহ মোট ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে।

Advertisements

রাজশাহী-১ আসনের সাবেক সংসদ সদস্য আত্মগোপনে থাকা ওমর ফারুক চৌধুরী গ্রুপ কলে অনলাইনে নেতা কর্মীদের সাথে কথা ভরছিলেন। ক্ষমতায় থাকাকালে কে কোন খাত থেকে টাকা আয় করেছেন এসব বিষয় নিয়ে আলাপ চলছিলো। গ্রুপে ফয়সাল সরকার অমি নামের স্থানীয় সৈনিক লীগের নেতা বলেন, ‘টাকা আপনি খাইছেন, ওদের হাত দিয়া। আর এতে মেজাজ হারিয়ে আত্মগোপনে থাকা ফারুক চৌধুরী ওই যুবকের উদ্দেশে বলেন, তুই সামনে পড়িস। তোর অবস্থা কিন্তু একদম খারাপ হয়ে যাবে। অনলাইনে ফারুক চৌধুরী নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেন গত সোমবার রাত ১১টায়।

অভিযোগে ফয়সাল সরকার দাবি করেন, সরকার পরিবর্তনের পর থেকে ওমর ফারুক চৌধুরী তাঁকে অনলাইনকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন। ৯ মার্চ রাতে তাঁকে অনলাইনে গ্রুপ কলে যুক্ত হয়ে কথা বলার জন্য জানান। তিনি সরল বিশ্বাসে গ্রুপ কলে যুক্ত হয়ে তানোর উপজেলায় শিক্ষক-কর্মচারী নিয়োগ বাণিজ্য এবং গভীর নলকূপের টাকা-পয়সার বিষয়ে প্রতিবাদ করেন।
এ সময় ফারুক চৌধুরীসহ অন্যরা তাকে গালিগালাজ করেন। তাকে প্রকাশ্যে ও অনলাইনে বিভিন্ন রকম ভয়ভীতি প্রদর্শনসহ প্রাণনাশের হুমকি দেন। তারা যেকোনো সময় তার বড় ধরনের ক্ষতি করতে পারেন।

গ্রুপ কলের ওই কথোপকথনে শোনা যায়, আলোচনার এক পর্যায়ে ফয়সাল বলেন, ‘আমারই চাচাতো ভাইয়ের টাকা নিয়ে গেছে।’ এ সময় ফারুক চৌধুরী জানতে চান, ‘কার সামনে কে টাকা নিয়ে গেছে?’ ফয়সাল বলেন, ‘সামনে না, আমারই চাচাতো ভাইয়ের চাকরি হয়েছে, আমি হিরোর ছোট ভাই লিডার, হাইস্কুলে। আমার চাচাতো ভাই ফজলু। ফজলু ১২-১৩ লাখ টাকা দিয়েছিল সুজন ভাইয়ের হাতে, পিয়নের চাকরিটা নেওয়ার জন্য।’

ফারুক চৌধুরী বলেন, ‘সুজন যদি নিয়ে থাকে সেই টাকা, তাহলে কি আমার নাম হলো?’ এ সময় ফয়সাল বলেন, না, কিন্তু এখানে ফল্ট তো আপনার দেখতে পাব। কারণ, আমরা তো জানব এই টাকাটা আপনার হাতে যাচ্ছে। কারণ আপনি এমপি। সুজন ভাই আপনার লোক।

ফারুক চৌধুরী পাল্টা প্রশ্ন করেন, ‘এখন কেউ গিয়ে বললেই এটা হবে?’ ফয়সাল বলেন, এখন এটা আপনি বোঝাবেন কীভাবে দশটা মানুষকে। আমি বিশ্বাস করলাম আপনাকে। কিন্তু দশটা ভোটারতো এটা বিশ্বাস করবে না।

তখন ফারুক চৌধুরী বলেন, ‘হ্যাঁ, হয়তো তারা টাকা নিয়েছে এবং এটা হয়তো দলেই খরচ করেছে বা করেনি। কিছু টাকা রেখেও দিয়েছে। হতেও পারে। কিন্তু বদনামটা আমার হবে কেন? নিজেদের বদনাম করলে গায়ের থুতুটা নিজেদের মুখের ওপরেই পড়ে।
ফারুক চৌধুরী বলতে থাকেন, হ্যাঁ, কিছু লোক তো কিছু খারাপ কাজ করেছেই। তারা তো কিছু মানুষের উপকারও করেছে। কিছু হয়তো দলের দিকেই টাকা খরচ করেছে। এখন এগুলো নিয়ে কথা বলে লাভ কী আছে? আমাদের এইখানে কী হয়েছে? অন্যান্য জায়গাতে এর চেয়ে খারাপ কাজ হয়েছে।

এ সময় ফয়সাল বলেন, চাচা, আমি একটু কথা বলতাম আপনি অনুমতি দিলে। ফারুক চৌধুরী বলেন, না, এত রাতে আর কথা বলা যাবে না। তুমি পরে কথা বলো। আমি কি কোনো জায়গাতে গিয়ে কোনো অবৈধ কাজ করেছি? কোনো সময় মদের বোতল নিয়ে বসেছি? কোনো মেয়ের হাত ধরে টেনে নিয়ে গেছি? কেউ বলতে পারবে, এসব কথা? তাহলে শুধু একটা রেকর্ড আছে যে, দশজন টাকা তুলেছে; এই টাকাটা ফারুক চৌধুরী খাইছে, এই দোষ! এটা কোনো দিন হয়?’
ফয়সাল বলেন, ‘ওগলা (ওইগুলো) লোকদের ওপরে তো দায়িত্ব ছিল চাচা আপনার। আপনি তো ওগলা লোক দিয়েই তো সংগঠনটা চাঙা করেছিলেন।’ এ সময় রেগে গিয়ে ফারুক চৌধুরী বলেন, ‘ওই, তুই কথা বলিস না তো। তোর কথা শুনলে আমার বিরক্ত লাগে।
ফয়সাল বলেন, ‘চাচা, সত্যি কথা বললে খারাপ লাগে। আমি বুঝি তো, সমস্যা নাই। এ সময় আরও রেগে ফারুক চৌধুরী বলেন, তুই সামনে পড়িস। তোর অবস্থা কিন্তু একদম খারাপ হয়ে যাবে। তুই যা তা বলবি না আমার সামনে।
এ সময় ফয়সাল বলেন, চাচা, কী খারাপ করবেন আপনি? মেরে ফেলে দেবেন? তো ফেলে দেবেন। আপনার হাতে যদি মৃত্যু থাকে, মরে যাব। সমস্যা কী? টাকা আপনি খাইছেন, ওর হাত দিয়া। এখন আপনি ওগলা বলতে পারছেন না। সঠিক কথা বললে খারাপ লাগে। এ সময় আরও রেগে গিয়ে ফারুক চৌধুরী বলেন, ‘এই গ্রুপ বন্ধ করে দে।’ এরপর ‘জি চাচা’ বলে একজন গ্রুপ কল কেটে দেন।
এ বিষয়ে জানতে চাইলে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, অভিযোগটা পেয়েছি। এটি জিডি হিসেবে রেকর্ডের প্রক্রিয়া চলছে। আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক এমপি ওমর ফারুক চৌধুরী আত্মগোপনে চলে গেছেন। দলীয় নেতা কর্মীদের মতে, তিনি ভারতে অবস্থান করছেন।


আরো খবর