• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বুধবার, ১১ মার্চ, ২০২৬
ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২
ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২

ডিবি পুলিশের অভিযানে চারঘাটে অভিযান চালিয়ে ৩০৫ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। মঙ্গলবার বিকাল আনুমানিক ৩টা ৪০ মিনিটে চারঘাট থানাধীন নাওদাড়া (মুক্তারপুর) গ্রামের আখ সেন্টারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

Advertisements

গ্রেপ্তারকৃত মো. শাকিল (৩১) চারঘাট উপজেলার ঝিকড়া (জোয়ার্দ্দারপাড়া) গ্রামের মাজদুল হক জোয়ার্দ্দারের ছেলে ও রাজু আহম্মেদ মিন্টু (৪২) আহম্মেদ মিন্টু শিমুলিয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।

পুলিশ জানায়, জেলা ডিবি পুলিশের এসআই আব্দুস সামাদ সঙ্গীয় ফোর্সসহ চারঘাট থানার ক্ষুদির বটতলা বাজার ও আশপাশের এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নাওদাড়া (মুক্তারপুর) গ্রামের আখ সেন্টারের সামনে দুই ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

পরে বিকাল সাড়ে ৩টার দিকে সেখানে অভিযান চালানো হলে পুলিশকে দেখে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় তাদের আটক করে দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে তাদের পরিহিত প্যান্টের পকেট ও লুঙ্গির ডান কোচর থেকে দুটি নীল রঙের এয়ারটাইট পলিব্যাগে রাখা ৩০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুইজনের বিরুদ্ধে রাজশাহীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে।


আরো খবর