• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মুজিবুর রহমান

গোদাগাড়ী প্রতিনিধি
সর্বশেষ: সোমবার, ৯ মার্চ, ২০২৬
গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মুজিবুর রহমান
গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মুজিবুর রহমান

গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং হাসপাতালের সার্বিক পরিবেশ উন্নত করতে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। তিনি হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, রোগীদের সেবা নিশ্চিত করা এবং হাসপাতাল এলাকায় দালালদের উৎপাত বন্ধে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন।

Advertisements

সোমবার দুপুরে এমপি অধ্যাপক মুজিবুর রহমান হাসপাতাল পরিদর্শনে গেলে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা। এরপর তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ও ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, শিশু বিভাগ, প্যাথলজি বিভাগ ও রান্নাঘরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন। একই সঙ্গে হাসপাতালের পুরুষ ও নারী ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসা সেবা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি অ্যাম্বুলেন্সের লগবুক, জরুরি বিভাগের রোগী রেজিস্টার, রোগী ভর্তির নথি এবং বিভিন্ন আর্থিক ভাউচারের রশিদও পর্যালোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহীর সিভিল সার্জন ডাঃ এস আই এম রাজিউল করিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাহিদ হোসেন, কর্তব্যরত চিকিৎসক, নার্সসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।


আরো খবর