• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

আলাউদ্দিন হত্যার প্রতিবাদে নগরীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: সোমবার, ৯ মার্চ, ২০২৬
আলাউদ্দিন হত্যার প্রতিবাদে নগরীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ
আলাউদ্দিন হত্যার প্রতিবাদে নগরীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

রাজশাহী জেলার মোহনপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী ও মসজিদের মুয়াজ্জিন আলাউদ্দিনকে নৃশংস ও বর্বরোচিতভাবে হত্যার প্রতিবাদে বিক্ষােভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর। সোমবার দুপুরে নগরীর সাহেব বাজার এলাকায় বিক্ষােভ শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

Advertisements

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান তিনি বলেন, আলাউদ্দিনকে হত্যার দুইদিন হয়ে গেলো কোনো আসামী এখনো গ্রেপ্তার হয়নি এটা খবুই উদ্বেগের। আমি প্রশাসনকে বলবো আসামী গ্রেপ্তারে কোনো ধরনের গড়িমসিকে বরদাস করা হবে না।

মুজিবুর রহমান আরো বলেন, আজ আমাদের সমাজে হত্যার বিচার করার জন্য আল্লাহ প্রদত্ত আইন চালু না থাকার কারনে হত্যাকান্ড নিয়ন্ত্রণ করা যায় না। যদি আল্লাহর আইন চালু হয়, সমাজ থেকে, হত্যা,যিনা, ব্যাভিচার, দুর্নীতি,ঘুষ নিমিষেই শেষ হয়ে যাবে।

তিনি আরও বলেন, সবার আগে বাংলাদেশন স্লোগান দেওয়ার পরও বিএনপি বাস্তবে খুন ও সহিংসতার রাজনীতি শুরু করেছে এই ঘটনা তারই প্রমাণ। রাজশাহীর রাজনৈতিক অঙ্গন ঐতিহ্যগত ভাবে শান্তিপূর্ণ হলেও কিছু দুষ্কৃতিকারী এই শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। নির্বাচন-পরবর্তী সময় থেকে বিভিন্ন স্থানে উত্তেজনা সৃষ্টি করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে, যার ফলশ্রুতিতে এ ধরনের দুঃখজনক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
আইন প্রয়ােগকারী সংস্থাকে আইনের শাসন প্রয়োগে জোর দেয়ার দাবি জানিয়ে তিনি বলেন, শহীদ আরাউদ্দিন ভাইয়ের খুনীদেরকে আগামী ৭ দিনের মধ্যে গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষানা করা হবে।

রাজশাহী মহানগরী জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর, রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মুর্তুজা, রাজশাহী মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, ত্রাণ ও পুর্নবাসন সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ, ব্যবসা কল্যান সম্পাদক অধ্যাপক সারওয়ার জাহান প্রিন্স, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট, যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন প্রমুখ।

মোহনপুর প্রতিনিধি জানান, মোহনপুর উপজেলায় জামায়াত কর্মী আলাউদ্দিনকে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে কেশরহাট জামায়াতের পৌর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার জোহরের নামাজের পরে রাজশাহী টু নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ বিক্ষোভ মিছিলের কর্মসূচি শুরু হয়। মোহনপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা জি,এম ,আবদুল আওয়ালের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, জেলা শাখা আমির কেন্দ্রীয় সংগঠনের সুরা সদস্য অধ্যাপক আব্দুল খালেক।

আরোও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা শাখা নায়েবে আমির সহকারি অধ্যাপক মাওলানা আব্দুল খালেক, নায়েবে আমির ভাইস প্রিন্সিপাল আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি ও রায়ঘাটি ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর মৃধা, মোহনপুর উপজেলার শাখার সহকারি সেক্রেটারি মাস্টার আব্দুল আজিজ প্রমুখ।


আরো খবর