রাজশাহী ব্যাটালিয়ন ১ বিজিবির অভিযানে বিজিবি অভিযানে ৩০ বোতল মদ ও ১১ বোতল সিরাপ জব্দ করা হয়েছে। রোববার রাত ১১ টার দিকে বাঘা থানার নাপিতের মোড় এলাকার এসব জব্দ করা হয়। সোমবার দুপুর ১টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানায়, তথ্যের ভিত্তিতে অভিযানিক দল তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে পদ্মার চড়ে একজন মাদক কারবারী দিকে আসতে দেখে তাকে ধরার জন্য ধাওয়া করলে তার কাছে থাকা একটি বস্তা ফেলে দৌড়ে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবির আভিযানিক দল কর্তৃক বস্তাটি তল্লাশী করে তার মধ্য হতে ৩০ বোতল ভারতীয় মদ ও ১১ বোতল সিরাপ জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য বাঘা থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।