• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীর পাম্পগুলোতে দিনভর লম্বা লাইন

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
রাজশাহীর পাম্পগুলোতে দিনভর লম্বা লাইন
রাজশাহীর পাম্পগুলোতে দিনভর লম্বা লাইন

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে তেল সংকট হতে পারে এমন শংকায় রাজশাহীর পাম্পগুলোতে হুমড়ি খেয়ে পড়েছে মানুষ। মোটরসাইকেল ও গাড়ির মালিকরা তেল নেয়ার জন্য লাইন ধরে পাম্পগুলোতে।

Advertisements

শুক্রবার সকাল থেকে সারাদিনই দীর্ঘ লাইন ছিলো পাম্পে। বিক্রয় কর্মীদের রিতিমত হিমশিত খেতে হয় তেল দিতে। বাড়তি চাহিদার প্রভাবে শুক্রবার সন্ধ্যা থেকে রাজশাহীর পাম্পগুলো তেলশুন্য হয়ে পড়ে। নগরীর কোনো পাম্পেই সন্ধ্যার পর পেট্রোল এবং অকটেন পাওয়া যাচ্ছে না। তবে, সাধারণ গ্রাহকদের অভিযোগ, তেল শেষ বলে পাম্প মালিকরা কৃত্রিম সংকট তৈরী করছে।
নগরীর বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে দেখা গেছে, সকাল থেকেই মোটরসাইকেল ও প্রাইভেট কারের দীর্ঘ সারি।

তবে বেশিরভাগ পাম্পেই মোটরসাইকেলের জন্য একজন গ্রাহককে ৩০০ টাকার বেশি জ্বালানি দেয়া হচ্ছে না। গাড়িতে ১ হাজার থেকে দেড় হাজার টাকা তেল দেয়া হয়। এ নিয়ে অনেক গ্রাহকের মধ্যেই ক্ষোভ দেখা গেছে।

নগরীর লতা ফিলিং স্টেশনে পেট্রোল কিনতে আসা মোটরসাইকেল চালক রবিউল ইসলাম খোকন বলেন, আমি মোটরসাইকেল নিয়ে প্রায় ৪০০ কিলোমিটার দূরে যাতায়াত করব। কিন্তু আমাকে তেল দিল মাত্র ৩০০ টাকার। তেলের সংকট নেই, কিন্তু যুদ্ধের আতঙ্কে সবাই হুড়োহুড়ি করে তেল কিনছেন।

নগরীর কাশিয়াডাঙ্গা এলাকার বাসিন্দা আরেক মোটরসাইকেল চালক সোহেল রানা বলেন, সকালে এসে প্রায় আধা ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আছি। তবুও ৩০০ টাকার বেশি তেল দিচ্ছে না। এতে দূরের পথে যাতায়াত করা খুবই কষ্টকর হয়ে পড়ছে।
প্রাইভেট কার চালক মাহমুদ হাসান বলেন, আমরা গাড়ি নিয়ে পরিবারসহ বাইরে যাই। ১০০০ টাকার তেলে খুব বেশি দূর যাওয়া যায় না। যদি সংকট না থাকে তাহলে এমন সীমাবদ্ধতা কেন, সেটাই বুঝতে পারছি না।

মোটরসাইকেল চালক কামাল হোসেন বলেন, তেলের জন্য এত লাইন আগে কখনো দেখিনি। সবাই ভয়ে আগে থেকেই তেল নিয়ে রাখছে মনে হয়।
শুক্রবার বিকেলে নগরীর গুলগফুর পেট্রোল পাম্পে গিয়ে মোটরসাইকেলের দীর্ঘ লাইন দেখা যায়। সেখানে একটি মোটরসাইকেলে সর্বোচ্চ ৫শ টাকর তেল দেয়া হয়। কিছুক্ষন পর পাম্প কর্মচারি বললেন তেল দেয়ার একটি মেশিন নষ্ট একারণে আর অকটেন বিক্রি হবে না। এসময় ক্রেতারা পেট্রোল নিচ্ছিলো। কিছুক্ষন পর আরেক কর্মচারি জানালেন পেট্রোলের মেশিনটিও বন্ধ। মিস্ত্রি আসলে মেরামত করে তারপর তেল বিক্রি হবে। এসময় ক্রেতারা ক্ষুব্ধ হয়ে চিৎকার চেচামেচি করেন।

তারা বলেন, বাড়তি দামে তেল বিক্রির আশায় এখন তারা তেল বিক্রি করছেন না। কৌশলে মেশিন নষ্টের ওজুহাত দিচ্ছেন। বিকেল ৫টার দিকে নগরীর কল্পনার মোড় এলাকায় মেসার্স আফরিন ফিলিং স্টেশনে গিয়ে দেখা গেলো পাম্পের সামনে দড়ি টাঙ্গিয়ে দেয়া হয়েছে। বলা হচ্ছে তেল নাই। রোববার তেল আসলে বিক্রি করা যাবে। এই পাম্পের ব্যবস্থাপক সোলাইমান কবির জানান, গত তিন দিন ধরে তেল বিক্রি দ্বিগুনের থেকে বেশি হয়ে গেছে। আগে যেখানে ৩ হাজার থেকে ৫ হাজার লিটার তেল বিক্রি হতো, গত তিন দিন ধরে সেটা বেড়ে হয়েছে ১০ /১১ হাজার লিটর। আমাদের এখানে মঙ্গলবার পর্যন্ত বিক্রির সমান তেল ছিলো কিন্তু আজকেই তা শেষ হয়ে গেছে। আগামী রোববার তেল আসতে পারে আসলেই বিক্রি শুরু হবে।

বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখার সভাপতি মমিনুল হক বলেন, এখনো সরবরাহের কোনো ঘাটতি নেই। তবে শুক্রবার ও শনিবার ছুটির দিন হওয়ায় ডিপো থেকে সরবরাহ বন্ধ থাকবে। এ কারণে সবাইকে একটি নিয়মের মধ্যে রেখে জ্বালানি দেয়া হচ্ছে। স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেশি গ্রাহক জ্বালানি নিতে আসছেন, এতে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর এত বেশি চাপ তৈরি হয়েছিল যে বাধ্য হয়ে কিছু সময়ের জন্য পাম্প বন্ধ করে দিতে হয়েছিল। তবে আজ সকাল থেকে আবারো সচল করা হয়েছে।

তবে, বিকেলে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের রাজশাহী জেলা সাধারণ সম্পাদক আনিসুর রহমান শিমুল জানান, রাজশাহীর পাম্পগুলোতে তেল শেষ হয়ে গেছে। তেল আসলে বিক্রি শুরু হবে। তিনি জানান, কোম্পানী থেকে চাহিদা অনুযায়ি তেল পাওয়া যাচ্ছে না। এটি সরকারিভাবে মনিটরিং করা দরকার।


আরো খবর