• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

দেশ ও জাতির কল্যাণ কামনায় দৈনিক উপচার পরিবারের দোয়া ও ইফতার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
দেশ ও জাতির কল্যাণ কামনায় দৈনিক উপচার পরিবারের দোয়া ও ইফতার
দেশ ও জাতির কল্যাণ কামনায় দৈনিক উপচার পরিবারের দোয়া ও ইফতার

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশ, জাতি ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনায় রাজশাহীতে দৈনিক উপচার পত্রিকা পরিবারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকায় অবস্থিত পত্রিকাটির নিজস্ব কার্যালয়ে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

Advertisements

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক উপচার পত্রিকার যুগ্ম সম্পাদক নুরে ইসলাম মিলন। সঞ্চালনা করেন পত্রিকাটির সিনিয়র স্টাফ রিপোর্টার সুরুজ আলী। আয়োজনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন দৈনিক গণধ্বনি প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং রাজশাহী এডিটরস ফোরামের দপ্তর সম্পাদক ইয়াকুব শিকদার, এসএ টিভির রাজশাহী ব্যুরো প্রধান জাহিদ হাসান, এটিএন বাংলার রাজশাহী প্রতিনিধি সুজাউদ্দিন ছোটন, মাই টিভির রাজশাহী প্রতিনিধি শাহরিয়ার অন্তু, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদ, মহানগর সভাপতি মাসুদ পারভেজ চৌধুরী, চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সভাপতি আলেক উদ্দিন দেওয়ান, গোদাগাড়ী উপজেলা কমিটির সভাপতি সারওয়ার সবুজ, রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি এম এ আরিফ, সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ, মাঝারুল ইসলাম চপল, সাহীন সাগরসহ দৈনিক উপচার পত্রিকায় কর্মরত সাংবাদিক ও কর্মকর্তা- কর্মচারীরা।

অনুষ্ঠানে দেশ, জাতি ও সাংবাদিক সমাজের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন দৈনিক উপচার পত্রিকার স্টাফ রিপোর্টার হাসানুজ্জামান হাসান। দোয়া শেষে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের মাঝে ইফতার পরিবেশন করা হয়। রমজানের পবিত্র এই আয়োজন সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করবে বলে উপস্থিতরা আশাবাদ ব্যক্ত করেন।


আরো খবর